
বগুড়া-নওগাঁ মহাসড়কে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাবুল হাসান (৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি (৪৫)। নিহত বাবুল হোসেন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
ওসি ইব্রাহীম আলী জানান, মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন বাবুল হাসান। এ সময় তাঁর স্ত্রী ও নাতী সঙ্গে ছিলেন। পথিমধ্যে একই দিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তাঁর স্ত্রী জেসমিন ও নাতী জুলকার নাঈমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতী বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি গ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। খাল দখল, ভরাট ও কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় পানি নামতে না পেরে সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ তলিয়ে গেছে।
৮ মিনিট আগে
ইতালি নেওয়ার প্রলোভনে মাদারীপুরের রাজীব মীরকে ২০২৩ সালের ৪ আগস্ট লিবিয়ায় নেওয়া হয়। পরিবারের দাবি, ২০ লাখ টাকার পর আরও সাড়ে ১৬ লাখ টাকা মুক্তিপণ দিলেও দেড় বছর ধরে তাঁর খোঁজ নেই। এ ঘটনায় ২৪ জনের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রেখে পর্ন ভিডিও তৈরি ও পতিতাবৃত্তি করানোর অভিযোগে এক দম্পতি ও তাঁদের দুই ছেলেসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভুক্তভোগী এক তরুণী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানালে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। অবৈধ দাবি না মানায় তাঁর স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা এবং পরে ‘মবের নাটক সাজিয়ে’ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি...
১ ঘণ্টা আগে