বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। টাকা লেনদেন-সংক্রান্ত মামলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটে। গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সোয়া ১২টার দিকে বগুড়া শহরতলির ফাঁপোড় খন্দকারপাড়ায় খুনের এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম মুন্না ফাঁপোড় খন্দকারপাড়ার মৃত ডা. ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মুন্নার স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, রাতে ছেলের জন্য রুটি কিনতে ফাঁপোড় স্কুলের পাশে দোকানে যান মুন্না। সেখান থেকে ফেরার পথে পাঁচ-ছয়জন তাঁকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এ সময় মুন্না দৌঁড়ে বড় ভাই মাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ঘটনা জানালে তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ১টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আনাম বলেন, ‘খুনের ঘটনায় অভিযুক্ত আব্দুল সায়েম ও তাঁর পরিবারের লোকজন ঘটনার পরপরই পালিয়ে গেছে। সায়েমকে ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
৩ মিনিট আগে
নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব নিল সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি।
১ ঘণ্টা আগে
বরিশালে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম। রোগীদের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে ধীরগতিতে গাড়ি চলায় ঢাকামুখী লেনের প্রায় ৮ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু করায়...
১ ঘণ্টা আগে