বগুড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে শহরতলির বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আহত মিনা বেগম (৩৫) বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহ্ফুজ আনাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে শহরতলির বারপুর এলাকায় মহাসড়কসংলগ্ন একটি মাঠে মিনা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন স্বামী আফতাব হোসেন। পরে রাত ২টায় তিনি বগুড়া সদর থানায় আত্মসমর্পণ করেন।
পুলিশের কাছে আফতাব হোসেন জানান, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এই সুযোগে স্ত্রী মিনা বেগম মেয়ের শ্বশুরের (বেয়াই) সঙ্গে পরকীয়ায় জড়ান। গতকাল রাতে মিনা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর আফতাব মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাঁর বেয়াইয়ের সঙ্গে স্ত্রীকে দেখতে পান।
এ সময় বেয়াই পালিয়ে গেলেও মিনা বেগমকে ধরে তিনি মহাসড়কসংলগ্ন একটি মাঠে নিয়ে যান। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে ছুরিটি মিনা বেগমের পাঁজরে আটকে গেলে আফতাব হোসেন পালিয়ে যান।
মিনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ২টার দিকে আফতাব হোসেন সদর থানায় এসে নিজের পরিচয় দেন এবং স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক মাহ্ফুজ আনাম বলেন, মিনা বেগমের পক্ষে কেউ থানায় অভিযোগ করেননি। এ কারণে তাঁর স্বামীকে আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিনা বেগমের পক্ষে থানায় মামলা দিলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করা হয়েছে...
৪২ মিনিট আগে
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের উদ্যোগে ‘জুলাইয়ের মৈত্রী হল: মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠিতে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার তপন হালদারের তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত মলিনা রায় (৫০) ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া এবং রতন রায়ের স্ত্রী...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘বাগেরহাট অত্যন্ত অবহেলিত একটি জেলা-এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্বৈরাচারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাতির নিচে অন্ধকারের মতো অবস্থা ছিল। ফ্যাসিবাদের ১৫-১৭ বছরে গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাট শাসন করেছে, কিন্তু জেলার জন্য...
১ ঘণ্টা আগে