বগুড়ায় যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ায় বিরোধীয় জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গত বুধবার বেলা তিনটার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম বাপ্পীর নেতৃত্বে বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আইনুল শেখের উপর হামলা করা হয়। এ সময় যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়।
বিষয়টির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় শাহ আলম বাপ্পী ধারালো অস্ত্র হাতে যুবদল নেতাকে কোপ দেওয়ার চেষ্টা করছেন। তার অপর এক সহযোগী লোহার পাইপ দিয়ে যুবদল নেতা আইনুল শেখকে পেটাচ্ছেন।

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান
১ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
৬ মিনিট আগে
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও তিন বহিরাগত রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে
৩৬ মিনিট আগে