
বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকে ধাক্কার ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে আরেকটি ঢাকাগামী ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক-হেলপারসহ চারজন ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে চারজনকে উদ্ধার করেন। তবে এরই মধ্যে কেবিনে আটকা অবস্থায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
৩ মিনিট আগে
বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রকাশিত ফলাফল বাতিল ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় ধুনট বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান...
২৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ দিনব্যাপী ‘খায়রুল গ্রুপ প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিজন-২)’-এর ফাইনাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে খায়রুল অটো ফ্লাওয়ার মিল দলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রূপপুর রুফটপ রেস্টুরেন্ট দল।
২৭ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে