
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারও গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেজাউল করিমকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, রেজাউল করিম খন্দকার দক্ষিণ আইচা কচ্চপিয়া এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে সঙ্গে নিয়ে আজ বেলা দেড়টার দিকে জোহরের নামাজ আদায় করতে মোটরসাইকেলযোগে দক্ষিণ আইচা বাজারের মসজিদে যান। এ সময় মসজিদের সামনে আগে থেকে ওত পেতে থাকা এক ব্যক্তি তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে। রেজাউলের সঙ্গে থাকা আবু তাহের তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন জানান, প্রকাশ্যে বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিমকে কুপিয়েছে। ওই সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম আবুল হোসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বয়স ৫০-৫৫ বছর হবে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩১ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে