Ajker Patrika

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু তোলায় আটক ৫ জনের জরিমানা, মুচলেকায় ছাড়া

ভোলা প্রতিনিধি
বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু তোলায় আটক ৫ জনের জরিমানা, মুচলেকায় ছাড়া
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে দেড় লাখ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার দেউলা লঞ্চঘাটসংলগ্ন কাচারির চর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. মিলন হাওলাদার (৪৯), মো. জামাল হাওলাদার (৪৫), মো. সাদ্দাম হাওলাদার (৩০), মো. সোহেল (২৬) ও মো. মহিউদ্দিন (৪৭)। তাঁরা ভোলা, পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাচারির চর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার, দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

পরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দেড় লাখ টাকা জরিমানা করেন। মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত