
ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে বালু তোলায় একটি খননযন্ত্র (ড্রেজার) এবং বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ড্রেজার ও বাল্কহেডসহ আটককৃতদের বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর এলাকা থেকে ভোলা সদরের ভেদুরিয়া কোস্ট গার্ডের হেফাজতে আনা হচ্ছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।

সিলেট নগরীর একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো
১ মিনিট আগে
কলাপাড়া উপজেলার এক তরুণী ময়মনসিংহ থেকে অপর এক তরুণীকে নিজ এলাকায় নিয়ে আসেন। পরে ওই এলাকার একটি আবাসনে গিয়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা বাসরঘর সাজিয়ে সেখানে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর দুই তরুণীর অভিভাবকদের খবর দিয়ে স্থানীয় এক...
১৬ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ এবং ছাত্রলীগ কর্মী বুলবুল।
২৫ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
৩২ মিনিট আগে