
পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে বাসর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার এক তরুণী ময়মনসিংহ থেকে অপর এক তরুণীকে নিজ এলাকায় নিয়ে আসেন। পরে ওই এলাকার একটি আবাসনে গিয়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা বাসর সাজিয়ে সেখানে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর দুই তরুণীর অভিভাবকদের খবর দিয়ে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্যের হেফাজতে রাখা হয় তাঁদের।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকায় মাছ ধরায় নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় প্রায় আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
১ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে ‘বাউশী ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ ও ‘নাগলা ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ নামের দুটি বাণিজ্যিক মৎস্য প্রকল্পের ৯২ লাখ ২২ হাজার টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া থাকার তথ্য পাওয়া গেছে। প্রকল্প দুটির সুনির্দিষ্ট মালিকপক্ষ চিহ্নিত না হওয়ায় কর আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১০ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় নিজেকে কমিশনারের ভাগনে পরিচয় দিয়ে পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে হামিদুল গাজী ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কথিত কমিশনারের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, হামিদুলের নামে দেশের বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।
৩৫ মিনিট আগে
চিকিৎসার জন্য ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার দুই আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া দুজন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মো. খোকন....
৩৯ মিনিট আগে