
ভোলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মো. জসিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ছাতা মেরামতকারী। আজ রোববার বেলা দেড়টার দিকে ভোলা পৌরসভা রোডের মুক্তিযোদ্ধা মার্কেটসংলগ্ন এলাকায় তাঁর দোকান বন্ধ করাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন। জসিমের ভাই সবুজ বলেন, জসিমের বাড়ি পৌর এলাকার কালীবাড়ি রোড আমতলার মোড়ে।
এর আগে বেলা সাড়ে ১১টায় কোটা আন্দোলনকারীরা নতুন বাজার চত্বরে জড়ো হন। একপর্যায়ে বাংলা স্কুল মোড় থেকে নতুন বাজার চত্বর তাঁরা দখল করে নেন। পরে গোটা শহরে ছড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে নতুন বাজার চত্বরে শত শত আন্দোলনকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষকালে ভোলা পৌরসভা, আওয়ামী লীগ কার্যালয়, শ্রমিক লীগ কার্যালয়, সেচ্ছাসেবক লীগ কার্যালয়, তাঁতী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা ভবন ভাঙচুর ও আগুন দেন বিক্ষুব্ধরা।
এ সময় ডিসি অফিস চত্বর, পৌরসভা চত্বরের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন চত্বরে আগুন দিয়ে অন্তত ২৫ থেকে ৩০টি বাইক পুড়িয়ে দেওয়া হয়।
ভোলা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত মৃত্যুর তথ্য তিনি নিশ্চিত করতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন।

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১১ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে