
ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৯৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকের খবরও দিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
আটকেরা হলেন–লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার বাসিন্দা মো. সিরাজ (৫৭), সোহেল (২৮) ও শাহারাজ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বেতুয়া লঞ্চঘাটে একটি ট্রাক থেকে ট্রলারে সার তোলা হচ্ছে। খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, সারগুলো ট্রলারে করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। পরে পুলিশ সারবোঝাই ট্রাক ও ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, মামলা করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
২৮ মিনিট আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৪৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১ ঘণ্টা আগে