
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে পৌর শহরের অনেক এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর ও বাঁধের বাইরের হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীতীরবর্তী অসহায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় সদ্য নির্মিত রিং বাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে— এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
বৈরী আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পাঁচটি নৌরুটে লঞ্চ এবং দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে এই নির্দেশনা দেওয়া হয়।
ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. রিয়াজ হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপৎসংকেত জারি রয়েছে। তাই হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা এবং চরফ্যাশন বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ভেদুরিয়া-লাহারহাট এবং ইলিশা-মজুচৌধুরী ঘাট ফেরি চলাচলও বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি ভোলার ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ ফিরে আসেনি।
ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ে আছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, দুর্যোগ মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র, ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। বিচ্ছিন্ন চর থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। সাত উপজেলায় আটটি কন্ট্রোলরুম চালু এবং ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণও মজুত রয়েছে।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
২ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৩৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে