
বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলায় মেঘনার একাংশে ইলিশ নিধনকারী জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করেছে। হামলায় ইলিশসম্পদ প্রকল্পের উপপরিচালক মো. নাসির উদ্দিনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত উপপরিচালক নাসির উদ্দিন জানান, শনিবার বিকেল থেকে তাঁরা হিজলা ও মেহেন্দীগঞ্জঘেঁষা মেঘনায় অভিযান চালান। অভিযানের নেতৃত্বে ছিলেন ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। অভিযানকারী ৮টি দলে প্রতিটিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। কোস্ট গার্ড ও পুলিশ তাদের সঙ্গে ছিল। তাঁর (নাসির) নেতৃত্বাধীন ট্রলারটি মেহেন্দিগঞ্জ ও ভোলার মেঘনায় পৌঁছালে জেলেরা সংঘবদ্ধভাবে হামলা করেন। জেলেরা ট্রলার থেকে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তিনি, কোস্ট গার্ড সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। কোস্ট গার্ড ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আহত ৬ জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় (নাসির উদ্দিন) ৭টি সেলাই দিতে হয়েছে।
নাসির উদ্দিন আরও জানান, যেখানে তাঁরা হামলার শিকার হন, সেটি গভীর মেঘনা। হিজলার ৭ নম্বর ও মেহেন্দীগঞ্জের ৮ নম্বর ঘাট হিসেবে পরিচিত। ৪ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ হয়েছে। ওই স্থানে শনিবার প্রথম কোনো অভিযানকারী দল গেছে। তারা গিয়ে দেখে, সেখানে মহোৎসবে জেলেরা ইলিশ নিধন করছেন।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি জানান, হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ জন কিশোর হওয়ায় মুচলেকা রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপর ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
২০ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১ ঘণ্টা আগে