
বরিশালে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ৫ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শুক্রবার নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশ শেষে মিছিল করেন নেতা-কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়, যা বরিশালের অন্যতম পুরোনো একটি প্রতিষ্ঠান। অপ্রত্যাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কারখানার অর্ধেকের বেশি শ্রমিক ছাঁটাই করার ঘোষণা দেওয়া হয়। এই ছাঁটাই সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক ও শ্রমিকবিরোধী।
বক্তারা আরও বলেন, সম্প্রতি অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসে শ্রমিক ইউনিয়ন হয়েছে, যাকে কেন্দ্র করে মালিকেরা শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শনের জন্য ছাঁটাই করেছেন। এ ধরনের ট্রেড ইউনিয়নবিরোধী আচরণ শ্রম আইন অনুযায়ী অসৎ শ্রম আচরণের আওতায় পড়ে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, বাসদ বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সংগঠক রমজান আকন, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি সোনিয়া আক্তার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি জসীম গাজী, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম সরদার, খান সন্স টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার প্রমুখ।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে