
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। অপর দিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা শিক্ষকদের সঙ্গে সভায় আগামী রোববার থেকে শাটডাউনের মধ্যে পূর্বনির্ধারিত পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, আজও বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। মূলত ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। যদিও তাঁরা শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান বিষয়ে সংবিধি প্রণয়ন এবং বাস্তবায়নের দাবিতে এই শাটডাউন কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। যেসব শিক্ষক প্রশাসনিক কাজে সম্পৃক্ত রয়েছেন, তাঁরাও দায়িত্ব পালন করছেন না।
ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত পরীক্ষা ছিল। পরীক্ষা না হওয়ায় এক ধাপ পিছিয়ে গেলাম।’
এদিকে বর্তমান পরিস্থিতিতে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘সভায় আমরা শিক্ষকদের কাছে জানতে চেয়েছি, বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আন্দোলন-সংগ্রাম করেছেন, তখন শিক্ষকেরা কতটা পাশে ছিলেন তাঁদের। যদিও এ নিয়ে বিতর্কে না জড়িয়ে একাডেমিক বিষয়ে জোর দিয়েছেন তাঁরা।’
মোশাররফ হোসেন আরও বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের সাফ জানিয়ে দিয়েছেন, শাটডাউন অব্যাহত রাখলেও আগামী রোববার থেকে বিভিন্ন বিভাগের রুটিনে থাকা চলমান পরীক্ষা নেওয়া হোক। শিক্ষকদের এই সমস্যা উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সমাধান করারও আহ্বান জানানো হয়েছে।
ছাত্রদল নেতা মোশাররফ বলেন, ‘শিক্ষকেরা আমাদের মতামত নাকচ করে দেননি। আলোচনা করে জানাবেন বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে জানতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা অনুরোধ জানিয়েছেন, যেন পূর্বনির্ধারিত পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে শিক্ষকেরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন।
ববির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউজিসির কথা সংবিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত পদোন্নতি বন্ধ থাকবে। এ কারণে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এ বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। শিক্ষকদের আহ্বান, তাঁরা যেন ক্লাস-পরীক্ষা চালু রেখে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।’
প্রসঙ্গত, প্রায় দুই বছর ধরে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন ববির ৬০ শিক্ষক। এর মধ্যে অধ্যাপক ২৪ জন, সহযোগী অধ্যাপক ৩০ জন ও সহকারী অধ্যাপক ছয়জন রয়েছেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে