
অবৈধ নোটিশ প্রত্যাহার করে বরিশাল নগরের ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে থেকে নথুল্লাবাদ অভিমুখে ‘ভুখা মিছিল’ ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, হাতে থালা-বাসন নিয়ে একটি ভুখা মিছিল কারখানার গেট থেকে শুরু হয়ে নথুল্লাবাদ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকেরা শ্রম আইন অনুযায়ী নিজেদের দাবিদাওয়া পেশ করায় মালিকপক্ষ ছাঁটাইয়ের ভয় দেখানোর অসৎ উদ্দেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর ২৩ ধারায় সব শ্রমিককে একত্রে এবং ৭ জনকে আলাদাভাবে স্থায়ী বহিষ্কারের কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়। এমনকি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিকেরা তাঁদের আগস্ট মাসের বেতনও পাননি।
বক্তারা আরও অভিযোগ করেন, মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ রেখে একের পর এক শ্রমিকদের ছাঁটাই করে ভীতি সৃষ্টি করছে। তাঁরা অবিলম্বে অবৈধ নোটিশ প্রত্যাহার করে কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
ভুখা মিছিল শেষে নথুল্লাবাদে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আইয়ুব আলি তালুকদার, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোছা. সনিয়া আক্তার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম শাহাদাত এবং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজী প্রমুখ।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। ওই সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে একপর্যায়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারমালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে মালিক কোস্ট গার্ড পশ্চিম...
২ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে জমি ও গরুর বর্জ্য সরানো নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজার লাঠির আঘাতে জাহিদুল বিশ্বাস নিহত হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিশ্বাসপাড়া এলাকায় ঘটনা ঘটে। পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।
১৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৪২ মিনিট আগে