
নেত্রকোনার মোহনগঞ্জে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাঁর দুলাভাই আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে আবু হানিফকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগীর করা ধর্ষণ মামলায় গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু হানিফ ভুক্তভোগী তরুণীর চাচাতো বোনের স্বামী। পরিচয়ের সূত্র ধরে হানিফ তাঁর বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৯ মাস আগে তাঁরা সিলেটে ঘুরতে যান। সেখানে একটি ভাড়া বাসায় বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করেন হানিফ। পরে বিয়ের জন্য চাপ দিলেও হানিফ সময়ক্ষেপণ করতে থাকেন। কিছুদিন পর তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকে হানিফ তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ একাধিকবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এতে সম্মতি না দেওয়ায় তাঁকে বিভিন্ন সময় মারধর করা হয়। ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত মঙ্গলবার থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে হানিফকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার মামলা রেকর্ডভুক্ত করে গ্রেপ্তার দেখিয়ে হানিফকে আদালতে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, তরুণীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হানিফকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানোসহ এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িতদের নাম প্রকাশে আসার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
৬ মিনিট আগে
স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৪৫১ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৭৩ জনকে বিভিন্ন অভিযোগে আদালতে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন ও সমাবেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সময়ভিত্তিক রোডম্যাপ তৈরির দাবি জানিয়েছে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা। সংগঠনটি বলেছে, অনির্দিষ্টকাল আশ্রয়শিবিরে রেখে সংকটের সমাধান সম্ভব নয়।
১৪ মিনিট আগে