
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার আধা ঘণ্টা পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়।
শফিকুল আলম চৌধুরী আরও বলেন, শিশুটির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলমান।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক কলোনির এক বসতঘর থেকে বিষধর ‘পদ্মগোখরা’ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
৩ মিনিট আগে
যশোরের কেশবপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (৮) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
পারিবারিক কলহ ও দাম্পত্য টানাপোড়েনে একসময় সংসার ছেড়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছিল মর্জিনা খাতুনকে। শূন্যহাতে ফিরে এলেও থেমে থাকেননি তিনি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খেরবাড়ী গ্রামে বাবার ভিটায় নতুন করে জীবন শুরু করেন।
২০ মিনিট আগে
আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার। এই দাবিগুলো সরকার মানছে না! দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে...
২৪ মিনিট আগে