
বরিশালে ব্যবসায়ীদের মতবিনিময় সভার শেষ মূহূর্তে চরম বিশৃঙ্খলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সামনেই দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমীর খসরু এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আজ শুক্রবার সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমিতে সভা চলাকালে এসব ঘটনা ঘটে।
নগরের শিল্পকলা একাডেমিতে সকাল থেকে শুরু হয় বিএনপি অনুসারী বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যবসায়ীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমীর খসরু। এ সময় মিলনায়তনে প্রবেশ করেন আকন কুদ্দুসুর। তিনি স্থানীয় বিএনপির সঙ্গে আমীর খসরুর পরবর্তী মতবিনিময় সভা শুরু হতে দেরি হওয়ায় কিছুটা উচ্চস্বরে কথা বলে মিলনায়তন থেকে বের হয়ে যান। এতে আমীর খসরু ক্ষুব্ধ হয়ে মাইকের মাধ্যমে তাঁকে ফের মিলনায়তনে ডেকে আনেন। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরই একপর্যায়ে গৌরনদী ও আগৈলঝাড়ার স্থানীয় বিএনপি আকন কুদ্দুস ও জহির উদ্দিন স্বপনের পক্ষের লোকজন হট্টগোল শুরু করেন। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজ চাঁদাবাজ’ বলে চিৎকার করতে থাকেন। উদ্ভূত পরিস্থিতির কারণে আমীর খসরুর সঙ্গে স্থানীয় বিএনপির মতবিনিময় সভা বাতিল করা হয়।
আকন কুদ্দুসুর বলেন, ‘আমীর খসরু ভাই শিল্পকলা একাডেমিতে ব্যবসায়ী কমিউনিটিকে নিয়ে বসেছিলেন। ওখানে বিকেলে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বসার কথা ছিল। গিয়ে দেখলাম, ওই সভায় বিতর্কিত ব্যবসায়ীদের আনা হয়েছে। এ নিয়ে নেতা-কর্মীরা উত্তেজিত ছিলেন।’
মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আ.লীগের সঙ্গে সম্পর্কিত ফরচুন মিজান এই ব্যবসায়িক সভায় এসেছিলেন। এ নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সভায় এর প্রতিফলন হয়তো ঘটেছে।
তবে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের সদস্যসচিব বিএনপি নেতা শেখ আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ফরচুন মিজানকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি। তিনি হয়তো এসে ঘুরেফিরে চলে গেছেন। সন্ধ্যায় হট্টগোল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমীর খসরু ভাইয়ের সঙ্গে কী নিয়ে যেন আকন কুদ্দুসুরের উত্তপ্ত কথাবার্তা হয়েছে।’
এ বিষয়ে জানতে ফরচুন শুজের মালিক মিজানুর রহমান মিজানকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি। হোয়াটস অ্যাপেও তিনি সাড়া দেননি।

রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে তেলের ঘানি দেখতে
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
একসময়ের নির্ভরযোগ্য ও স্বস্তির রেলযাত্রা এখন যেন আতঙ্কের নাম। পুরোনো রেললাইন, জরাজীর্ণ ইঞ্জিন আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কা। দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, মোহনগঞ্জ, জারিয়া, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুট। ৭০ বছর বা তারও বেশি পুরোনো
৩৫ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৮ মিনিট আগে