
সদ্য প্রত্যাহার হওয়া বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে হতদরিদ্রদের সহায়তা বন্ধ রাখার অভিযোগে বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু নিয়ে মিছিল করেন সহায়তা না পাওয়া নারীরা। দুপুরের দিকে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন তড়িঘড়ি করে বরিশাল ত্যাগ করেন।
বঞ্চিত নারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে দ্বারে দ্বারে ঘুরলেও তাঁরা কোনো সহায়তা পাননি। তাঁদের দাবি, এতে জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
শাহানুর বেগম নামের এক ছিন্নমূল নারী বলেন, `ডিসি খায়রুল আলম সুমন গরিব ও অসহায় মানুষদের কোনো সহায়তা করেননি। অনেক খারাপ ব্যবহার করতেন। ওনার দরজায় ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত ছিলাম।'
অপর এক নারী বলেন, ` সুমনের মত এমন চোর ডিসি আর চাই না। এই ডিসি সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে গেটের সামনে ডেকে ২ কেজি চাল দিয়েছে। আমরা একবান্ডিল টিন চেয়েছিলাম, কিন্তু এই ডিসি দেননি।'
এ বিষয়ে জানতে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিস সহায়কের মাধ্যমে জানিয়ে দেন যে কথা বলবেন না। পরে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা প্রশ্ন করলে ছিন্নমূল মানুষদের সহায়তা বা তাঁদের বিক্ষোভের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ সময় সাংবাদিকেরা তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিলের কারণ জানতে চাইলে তিনি এ প্রশ্নের জবাব না দিয়ে হাত তুলে বলেন, `আবার দেখা হবে।' এরপরই গাড়িতে উঠে তড়িঘড়ি করে চলে যান ডিসি সুমন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৩ নভেম্বর খাইরুল আলম সুমন বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে জাতীয় নির্বাচনকালীন ভুয়া কেন্দ্র দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। গত ১ জুলাই তাঁকে বরিশালের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে