Ajker Patrika

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ‎আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে জানিয়েছেন কমিশনের একজন সদস্য।

‎‎কমিশনের সদস্য আরও জানান, ‘অসুস্থতাজনিত কারণে স্যার আজ পদত্যাগপত্র জমা দেবেন বলে আমাদের জানিয়েছেন।’

‎এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি। ‎

‎গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত