
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাশাইল-মাগুড়া সড়কের মাগুড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর জেলার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে জানে আলম মিয়া (১৮)।
নিহত লিটন মিয়ার ভাই রিপন মিয়া বলেন, ‘সকালে কাঠ কেনার উদ্দেশ্যে আমার ভাই লিটন মিয়া ও তাঁর ছেলে জানে আলম মিয়া মটরসাইকেলে প্রথমে বাটাজোড় যায়। পরে সেখান থেকে আগৈলঝাড়া হয়ে মাগুড়া সড়কে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা আহত হয়।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে মাগুড়া বাজারের পূর্ব পাশে একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলটির সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোশের্দ সজীব জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১ সেকেন্ড আগে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে