
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে যৌন নির্যাতনের পর ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানায় এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, শিশু রামিসাকে সম্ভবত যৌন নির্যাতনের পর ব্লিডিং হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করতে তার মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৮) হত্যা করা হয়। এ ঘটনায় পার্শ্ববর্তী ফ্ল্যাটের এক দম্পতিকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)। পরে তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬) দরজা খুললে ঘরের ভেতরে রামিসার মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান শিশুটির মা।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হৃদয়বিদারক ও নৃশংস এ হত্যাকাণ্ডের মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহের কাজ চলমান রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মৃত শিশুর বিচ্ছিন্ন মাথাসহ অন্যান্য আলামতও উদ্ধার করেছে পুলিশ।
এস এন নজরুল ইসলাম বলেন, শিশু রামিসা আক্তারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯টি পশুর হাট রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এসব হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় চারটি হাটের ইজারা হয়নি। যে পাঁচটি ইজারা দেওয়া হয়েছে, তা-ও আবার গত বছরের তুলনায় অর্ধেকের কম দরে।
৮ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে কুড়িগ্রামের বোরোচাষিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জমিতে পানি জমে পাকা ধান তলিয়ে গেছে। আবার কেটে আনা ধান ও খড় শুকাতে না পারায় পচন ধরছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, সেই শঙ্কায় পড়েছেন কৃষকেরা।
৮ ঘণ্টা আগে