
বরিশালের উজিরপুরে ১২ জন বন্ধু মিলে হৈ চৈ করে গিয়েছিলেন লাল শাপলা বিলের সৌন্দর্য দেখতে। বিলে ঘুরে বেড়ানোর জন্য একটি ছোট নৌকাও ভাড়া করেন তারা। হাসি, আনন্দ আর আড্ডার মাঝেই হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে একজন পানিতে পড়ে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। আজ সোমবার উপজেলার সাতলা ইউনিয়নের মুরি বাড়ি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম রাকিবুল (২১)। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা গ্রামের হালিম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাছেল মিয়া বলেন, রাকিবুল পানিতে পড়ে যাওয়ার পর বিলে থাকা স্থানীয় নারীরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ মিনিট আগে
ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জাকির হোসেনকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার অপর আসামি চাঁপাইনবাবগঞ্জের চক আলমপুরের বাসিন্দা মোহাম্মদ আলী গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ কারণে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি।
৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
৮ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় গরুবোঝাই নছিমনের ধাক্কায় অটোভ্যানের আট যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পৌর শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে