
ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আড়পাড়া গ্রামের বাপ্পি মোল্যা (৩৫) ও তাঁর স্ত্রী নুরজাহান আক্তার (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাপ্পি ও নুরজাহান এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ইয়াবা বিক্রির সময় বাপ্পি ও নুরজাহান হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁদের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। বাপ্পি মোল্যার নামে একাধিক মামলাও রয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
৩ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মুহাম্মদ তামিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে মগনামার চেপ্টাখালী নাশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
৬ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল মৃধা গত ৪-৫ মাস আগে গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এলাকার হানিফ হাওলাদারের মেয়ে ইয়ানুরকে বিবাহ করেন। বিবাহের পর থেকে ঢাকার ধোলাইপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানুর বেগমকে কুপিয়ে
১২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ার মো. শহিদুল্লাহ ২০১৩ সাল থেকে সৌদি আরবের দাম্মাম কারাগারে বন্দি। সৌদি নাগরিক জাকী আল আশুর হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে পরিবারের দাবি, শহিদুল্লাহ নির্দোষ এবং তাঁকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ চেয়েছেন স্বজনেরা।
১৯ মিনিট আগে