
বরিশালের মুলাদীতে মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার বলছে, কীটনাশক পান করে সে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
মরিয়ম ওই গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং নাজিরপুর ইউনিয়নের চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কী কারণে সে কীটনাশক পান করেছে, তা বলতে পারছে না তার পরিবার।
ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী জানান, বেশ কয়েক দিন ধরে তাঁর মেয়ে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল রাতে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মেয়ের মুখ থেকে কীটনাশকের গন্ধ পেয়ে থানায় সংবাদ দেন। পরে থানা-পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছাত্রীর লাশ উদ্ধার করে আজ সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে ছটফট করতে থাকলে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা...
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁসের বাচ্চা পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে কাউসার আলী (২ বছর ৬ মাস) ও নূর হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলার সময় হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে পড়ে যায় তারা।
২৮ মিনিট আগে
কাপ্তাই-রাঙামাটি আসামবস্তি সড়কের আগর বাগান এলাকায় দীর্ঘ সময় ধরে বন্য হাতির একটি দল অবস্থান করায় যান চলাচলে আতঙ্ক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বন বিভাগের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ও হাতির আক্রমণ থেকে রক্ষা পেয়েছে ওই সড়কে চলাচলকারী বহু যাত্রী।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া পোশাকশ্রমিক খোকন সরকার ও তাঁর স্ত্রী ফজিলত বেগমকে কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। তাঁদের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। পরিবারটিকে আর্থিক সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
৩৮ মিনিট আগে