
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দুই সহস্রাধিক পরিচ্ছন্নতাকর্মী বকেয়া বেতন ও ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ রোববার নগর ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা এ বিক্ষোভ করেন।
শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস না পাওয়ায় তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জানতে চাইলে পরিচ্ছন্নতাকর্মী রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেতন বাড়লেও যদি ঈদের সময় বোনাস না পাই, তবে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায়।’
আরেক কর্মী আলেয়া বেগম বলেন, ‘স্বল্প বেতনে সংসার চালানোই এখন কঠিন। তার ওপর উৎসব ভাতা না থাকলে আমাদের সন্তানদের নিয়ে ঈদ করা অসম্ভব হয়ে পড়বে।’
শ্রমিকনেতা মো. সাইদুল জানান, দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন। তিনি বিষয়টি সমাধানের জন্য দুই দিনের সময় চেয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে অসন্তোষ কাটছে না।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ওই গেজেটে উল্লেখ করা হয়, মজুরিভিত্তিক শ্রমিকেরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। সরকারের এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মী মো. রমজান জানান, তাঁরা দীর্ঘ কয়েক যুগ ধরে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন। স্থায়ী কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পেলেও তাঁরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। আগের মেয়র ও প্রশাসকেরা রমজান মাসে ইফতার ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা ও ঈদ বোনাস দিতেন।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে