
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের প্রধান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। তাই খোঁড়া অজুহাতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার পাঁয়তারা চলছে। এর পরিণতি সরকারে জন্য সুখকর হবে না।’
চরমোনাই দরবারে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আজ বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশে সৈয়দ রেজাউল করীম একথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সরকার বিরোধী দলসহ ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বায়তুল মোকাররমে সভা-সমাবেশ নিষিদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে।’
মাহফিলে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। দেশ ও ইসলাম রক্ষায় বৃহত্তর ঐক্যের বিকল্প নেই। চরমোনাই পীরের নেতৃত্বে ঐক্যের ডাক দেওয়ার আহ্বান জানানো হয়।
মহাসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, নুরুল হুদা ফায়েজী, নায়েবে আমীর আবদুল হক আজাদ, মহাসচিব মাওলানা ইউনুস আহম্মদ ও যুগ্ন মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।
মাহফিলের মিডিয়া সেল থেকে জানানো হয়, কাল শুক্রবার জুম্মার নামাজের আগে মাহফিল প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরের দিন শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ৩ দিনের মাহফিল শেষ হবে।
মাহফিলে আগতদের মধ্যে এ পর্যন্ত ২ জন মুসল্লি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছেন বলে জানিয়েছে মিডিয়া সেল।

কখনো প্রেমের অভিনয় বা ইঙ্গিত, কখনো আবার বিপদে পড়ার অভিনয় করে কৌশলে তাঁরা যুবকদের ডেকে নিতেন নিরালায়। এরপর মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে শুরু হতো ব্ল্যাকমেইলিং। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রাম থেকে এই অপরাধে জড়িত তিন কলেজ শিক্ষার্থীসহ.....
১ সেকেন্ড আগে
পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
২৪ মিনিট আগে
নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। পরিবারের দাবি, কেন এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। পুলিশ বলেছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
২৬ মিনিট আগে