
কখনো প্রেমের অভিনয় বা ইঙ্গিত, কখনো আবার বিপদে পড়ার অভিনয় করে কৌশলে তাঁরা যুবকদের ডেকে নিতেন নিরালায়। এরপর মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে শুরু হতো ব্ল্যাকমেলিং। আর এ কাজে তাঁরা প্রায়ই সহকারী হিসেবে ব্যবহার করতেন অন্য যুবকদের। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রাম থেকে এই অপরাধে জড়িত তিন কলেজশিক্ষার্থীসহ চারজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাওনা ইউনিয়নের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৭), মারিয়া আক্তার রিতু (১৭) ও মাহবুব (২০)। তাঁরা তিনজনই মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
কথা হয় ভুক্তভোগী মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তা থেকে সুকৌশলে আমাকে তুলে এনে ঘরের দরজা বন্ধ করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর চালায় শারীরিক নির্যাতন। পায়ের নখ, হাঁটু, হাতের নখে আঘাত করতে করতে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দেওয়া পর্যন্ত চলে অমানুষিক নির্যাতন। টাকা দিয়ে মুক্তি মেলে। এই চক্র দীর্ঘদিন ধরে এমন ফাঁদে ফেলছে অনেককেই।’
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মাজাহারুল ইসলাম বলেন, জাতীয় জরুরি পরিসেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি এর আগেও হানি ট্র্যাপে ফেলে অনেক মানুষকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হানি ট্র্যাপের অভিযোগে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চক্রটি এর আগেও বেশ কয়েকজনকে হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১৮ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
৩৮ মিনিট আগে