
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে বাড়িতে লোকজন না থাকার সুযোগে বাক্প্রতিবন্ধী তরুণীর ঘরে ঢোকেন শাহাদৎ হোসেন। পরে ওই তরুণীর মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণ করেন তিনি। বিষয়টি গোপন রাখতে ভুক্তভোগী তরুণীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান শাহাদৎ। একপর্যায়ে ওই তরুণী তাঁর মাকে ঘটনার বিস্তারিত জানান। এরপর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ গতকাল একটি মামলা লেখেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা লেখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান
৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশুকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বন্দর শ্রমিকেরা। তাঁরা প্রয়োজনে জীবন দেবেন, তবু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে