
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বড় ভাই মীর সফিকুল ইসলাম তাঁর পরিচয় নিশ্চিত করেন।
তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষায় ছিলেন।
বড় ভাই মীর সফিকুল ইসলাম বলেন, ‘তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষা করছিল। এরই মধ্যে সোমবার রাতে নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় নিভে গেল পুরো পরিবারের আশার আলো। তার অনেক স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার।’
পরিবার জানায়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তানভীর আহমেদ ২০২৪ সালের জানুয়ারি মাসে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে চলতি বছরের জুন মাসে সেখান থেকে দেবীগঞ্জে বদলি হন।
পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী গ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়ে তাঁরা সৈয়দপুর রেলওয়ে থানায় যান। কেন এমন ঘটনা ঘটেছে, তা পরিবারের অজানা। দুই ভাইয়ের মধ্যে তানভীর ছোট। বাবা মো. বজলুর রশিদ একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, এলাকাবাসী তাকে শনাক্ত করতে না পারায় সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়। পরে আজ বিকেলে পরিবারের সদস্যরা থানায় এসে লাশ শনাক্ত করেন।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
৫ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
২১ মিনিট আগে