
ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ডলি বিশ্বাস। বাড়িতে বসেই গোবর ও কেঁচো ব্যবহার করে জৈব সার উৎপাদন করছেন তিনি। পরিবেশবান্ধব ও মাটির উর্বরতা বাড়ায় এই সারের চাহিদা দিন দিন বাড়ছে। দামেও সাশ্রয়ী হওয়ায় কৃষকেরাও আগ্রহ দেখাচ্ছেন এই সারে।
উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের বাসিন্দা ডলি বিশ্বাস একসময় সংসারের অভাব-অনটনের মধ্যে দিন কাটাতেন। পরে কারিতাসের ‘ধরিত্রী প্রকল্প’-এর আর্থিক সহায়তায় ভার্মি কম্পোস্টের একটি প্রদর্শনী শেড তৈরি করেন। শুরু করেন কেঁচো সার উৎপাদন ও বাজারজাত।
ডলি প্রথমে তিনটি রিং ব্যবহার করে সার উৎপাদন শুরু করেন। এখন তাঁর ১৩টি রিং রয়েছে। খুচরা ও পাইকারি—দুইভাবে সার বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন তিনি। কারিতাসের সহায়তায় তাঁর মতো আরও ৪৬২ জন নারী ও পুরুষ ভার্মি কম্পোস্ট তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন বলে জানায় প্রকল্প কর্তৃপক্ষ।
ডলি বিশ্বাস বলেন, ‘সার তৈরির জন্য ১৫ দিনের পুরোনো গোবর লাগে। কেঁচো সেই গোবর খেয়ে যে মল ত্যাগ করে, তা থেকেই ভার্মি কম্পোস্ট তৈরি হয়। এখন এই সার বিক্রি করে সংসার চালাতে পারছি।’
স্থানীয় কৃষক আবু মিয়া বলেন, ‘বাজারের রাসায়নিক সারের চেয়ে এই জৈব সারের দাম কম। জমির উর্বরতা বাড়ে, ফলনও ভালো হয়। তাই এখন আমরা জমিতে কেঁচো সার ব্যবহার শুরু করেছি।’
একই এলাকার কৃষক হারু মিয়া বলেন, ‘আমার সবজি বাগানে আগে অনেক রাসায়নিক সার ব্যবহার করতাম। এখন কেঁচো সার ব্যবহার করছি। খরচ কমছে, আবার ফলনও হচ্ছে ভালো।’
কারিতাসের ধরিত্রী প্রকল্পের উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্তু রায় বলেন, ‘কৃষকেরা এখন কেঁচো সার ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি চাষ করছেন। ভাসমান ও জৈব পদ্ধতিতে চাষ করে নিজেরাই ব্যবহার করছেন, আবার বাজারেও বিক্রি করছেন। এতে তাঁরা পরিবেশবান্ধব কাজের মাধ্যমে নিজের পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখছেন।’
বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. রেজাউল হাসান বলেন, ‘কেঁচো কম্পোস্ট সার ফলন ও গুণগত মান বাড়ায়। সব মৌসুমেই সব ধরনের ফসলে ব্যবহার করা যায়। এটি বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং উপকারী অণুজীবের কার্যকারিতা বাড়ায়। তাই কৃষকেরাও স্বচ্ছন্দে এই সার ব্যবহার করছেন।’

পবিত্র ঈদুল আজহার দুদিন আগে গাইবান্ধার সরকারি চাকরিজীবী এক নারী মোবাইল ফোনে একটি লিঙ্কসহ খুদে বার্তা পেয়ে কৌতূহলবশত ক্লিক করেন। এরপর তাঁকে অচেনা নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, তিনি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিশেষ পুরস্কার ও ভাতা জিতেছেন। মোবাইলে হিসাব নম্বর দিলে পুরস্কারের টাকা পাঠানো হবে।
১২ মিনিট আগে
আধুনিক কৃষিপ্রযুক্তির বিস্তার ও গবেষণার জন্য কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলায় রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুটি সরেজমিন গবেষণাকেন্দ্র। অফিস দুটিতে কর্মকর্তা-কর্মচারী বলতে রয়েছেন একজন করে বৈজ্ঞানিক সহকারী। কিন্তু কেন্দ্র দুটিতে কখনই পা পড়ে না কারও। তাই খোলা হয় না তালা।
১২ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। প্রজ্ঞাপন জারির পর এত দিন পার হলেও কিছু প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এখনো পদে যোগ দিতে পারেননি। অন্তর্বর্তীকালীন....
১ ঘণ্টা আগে
রংপুর বিভাগের আট জেলার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন। জনবলের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, ডুবুরিরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন শুধু মরদেহই অপেক্ষা করে।
১ ঘণ্টা আগে