ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান (৬৫) যশোর জেলার বেনাপোল বন্দর এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।
জানা গেছে, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মেসার্স স্বদেশ এলপিজি ফিলিং স্টেশনের সামনে বেনাপোল থেকে কুয়াকাটা পিকনিকের উদ্দেশে আসা দুটি বাস যাত্রাবিরতি নেয়। যাত্রাবিরতি শেষে আসাদুজ্জামান নামের ওই যাত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে মহাসড়কের ওপর তাঁর মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের উদ্দেশে স্ত্রীসহ বেনাপোল থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে যাত্রাবিরতিতে রাস্তা পারাপারের সময় ঘন কুয়াশায় অজ্ঞাত কোনো যানবাহন তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তাঁর মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পরিবারের অভিযোগ না থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মারধরে আহত মো. ইদ্রিস (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ থানায় নিয়ে আসেন স্বজনেরা।
১৬ মিনিট আগে
ঈদ সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাতে অবৈধ দখলদারদের দুই দিনের মধ্যে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
৩১ মিনিট আগে
ঈদ সামনে রেখে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। আজ মঙ্গলবার শহরের নিউ টাউন এলাকায় ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’
১ ঘণ্টা আগে