যশোরে জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অপহৃত জাহাঙ্গীর (৪৮) তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলি খোলাডাঙ্গা কদমতলা এলাকায় বসবাস করেন। তিনি শহরের শংকরপুরের ভেটেরিনারি হাসপাতালের সামনে আর আর মেডিকেল নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর থেকে উৎকণ্ঠায় সময় পার করছে ভুক্তভোগী পরিবার।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট কারে কয়েকজন এসে গতিরোধ এবং তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তাঁর স্ত্রীর ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নইলে তাঁকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এর পর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
মোবাইল ফোনে অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, সাত বছর ধরে শংকরপুর ভেটেরিনারি হাসপাতালের সামনে ওষুধের ব্যবসা করে আসছেন তাঁর স্বামী। রাতে তারাবি পড়ে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন প্রতিদিন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ইফতার নিয়ে দোকানে যায়। এরপর তারাবি পড়ে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে রায়পাড়া এলাকায় পৌঁছালে ছয়-সাতজন গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে একটি প্রাইভেট কারে তোলে জাহাঙ্গীরকে। রাত ১০টার দিকে জাহাঙ্গীরের নম্বর থেকে হঠাৎ কল আসে। জাহাঙ্গীর বলেন, ‘কয়েকজন আমারে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাতে হলে এক কোটি টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে আমাকে তারা খুন করবে। এতটুকু বলেই ফোন কেটে দেন। এর পর থেকে ফোনটি বন্ধ রয়েছে। কোথায় কীভাবে টাকা দিতে হবে সেটা বলেনি তখন।’
কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন, জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার এ ঘটনায় অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করি, দ্রুত উদ্ধার করতে পারব।’

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
১১ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
১১ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১৩ মিনিট আগে