
ঈদ সামনে রেখে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। আজ মঙ্গলবার শহরের নিউ টাউন এলাকায় ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাট জেলার রবি হাওলাদার (৪৯) ও খুলনা জেলার দেলোয়ার হোসেন (৬২)।
পুলিশ জানায়, দুপুরে সোনালী ব্যাংক পিএলসির একটি শাখায় চার সদস্যের একটি চক্র অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে আগে থেকেই ব্যাংক এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় চক্রের এক সদস্য পালিয়ে যায়।
জানতে চাইলে সোনালী ব্যাংকের নিউ টাউন শাখাপ্রধান মো. কাউসার মোল্লা বলেন, ঈদ ও কোরবানিকে ঘিরে এই চক্র সক্রিয় হয়ে ওঠে। সন্দেহজনকভাবে কয়েকজনের চলাফেরা দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ব্যাংকের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের আটক করা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপর পলাতক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার দিবাগত রাত ৩টায় সেহরির সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
রংপুরে কারাবন্দী এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে ঘিরে কেব্ল অপারেটর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন জামিন পেয়েছেন।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মারধরে আহত মো. ইদ্রিস (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ থানায় নিয়ে আসেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে
ঈদ সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাতে অবৈধ দখলদারদের দুই দিনের মধ্যে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
১ ঘণ্টা আগে