
বরিশাল নগরের গোড়াচাঁদ দাস সড়কে সিটি করপোরেশনের (বিসিসি) একটি স্থাপনা দখলমুক্ত করতে গিয়ে বিএনপির কর্মীদের তোপের মুখে পড়েন বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। তিনি প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
আজ শনিবার বিকেলে এ ঘটনার পর ইফতারের আগে অতিরিক্ত পুলিশ এসে বিভাগীয় কমিশনারকে নিরাপদে নিয়ে যায়।
জানা গেছে, গোড়াচাঁদ দাস রোডে এবং ঈশ্বর বসু সড়কের সংযোগ মুখে আওয়ামী লীগ আমলে সিটি করপোরেশন একটি আধা পাকা কক্ষের ভবন নির্মাণ করে। তখন সেটি ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। আওয়ামী লীগের পতনের পর সেটি ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা ব্যবহার করছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিসিসির সভায় প্রতিটি ওয়ার্ডে একটি স্থায়ী কাউন্সিলর কার্যালয় করার সিদ্ধান্ত হয়েছে। বিসিসির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনার আজ শনিবার বিকেলে ১৬ নম্বর ওয়ার্ডের কক্ষটি পরিদর্শনে যান।
এ সময় সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। বিভাগীয় কমিশনারের সঙ্গে বিএনপির কর্মীদের তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে ঘিরে রাখেন বিএনপির কর্মীরা।
ঘটনার সময়ে সেখানে উপস্থিত থাকা বিএনপির কর্মী মুরাদুল ইসলাম হিমেল জানান, স্থাপনাসংলগ্ন একটি জমি একজন চিকিৎসক কিনেছেন ক্লিনিক করার জন্য। সেটির সৌন্দর্যবৃদ্ধির জন্য কার্যালয় স্থাপনার জমি লিজ নেওয়ার পাঁয়তারা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। এলাকাবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বিভাগীয় কমিশনারের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, তিনি ঢাকায় আছেন। এ বিষয়ে কিছু জানেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১৮ মিনিট আগে
ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
৪০ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে