
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৫ হাজার টাকা করে উৎসব ভাতা পেলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আজ বুধবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের হাতে অনুদানের টাকা হস্তান্তর করেন।

দেড় বছর পর রাজনৈতিক অভিভাবক পেল বরিশাল নগরবাসী। আজ সোমবার বেলা ১টায় নগর অডিটরিয়ামে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন দায়িত্ব নেন।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিএনপির নেত্রী শিরীন প্রশাসক হওয়ায় বরিশালে বিএনপির