
বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ আট দফা দাবিতে আজ মঙ্গলবার তাঁরা এই কর্মসূচি পালন করেন। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে আলাদা করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা বলেন, তিন-চার মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাসের বাণী শুনিয়েছে। আজও তারা সেই আশ্বাস বাস্তবায়ন করেনি।
আন্দোলনরত শিক্ষার্থী মো. বরকাতুল্লাহ বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধ থাকবে।’
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারবহির্ভূত। এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১ মিনিট আগে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে