
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বরিশালে গত পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু সারা দেশে হয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠতে আপনারা বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন ভাইকে ভোট দেবেন।
আজ শুক্রবার বরিশাল নগরের জামে কসাই মসজিদে জুমাতুল বিদা নামাজ আদায়ের আগে তিনি এ কথা বলেন।
এ সময় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, যা ওয়াদা দেব সে অনুযায়ী কাজ করব। ওয়াদার বরখেলাপ করব না। আমার অঙ্গীকার নতুন বরিশাল গড়ার। আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাকে ভোট দিন। আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১ মিনিট আগে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে