
বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে নিজের ঘরে হাজি আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানার গোলদার বাড়ি নামের স্থানে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধের স্ত্রী নাসিমা বেগম জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বসতঘরের দরজায় কে বা কারা নাড়া দেন। এ সময় তাঁর স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। চিৎকার শুনে তাঁকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যান। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত ছিলেন এবং তাঁর মুখে দাঁড়ি ছিল বলে জানান নাসিমা বেগম।
নিহত বৃদ্ধের ভাইয়ের ছেলে মো. লিটন হাওলাদার জানান, এলাকায় কারও সঙ্গে তাঁর চাচার তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাঁর বোধগম্য নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, বৃদ্ধের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই হাজি আব্দুস সাত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে