
বরিশাল নগরের বেলতলায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে পাশের চারতলা ভবনের ওপর। এলাকাবাসী আশঙ্কা করছেন, শুক্রবারের ভূমিকম্পের পর এ ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে ওই দুই ভবনের বাসিন্দাসহ আশপাশের মানুষের মধ্যে। স্থানীয় মোতালেব মিয়ার পাঁচতল ভবনটি পাশের সৌদিপ্রবাসী জহির হাওলাদারের নবনির্মিত চারতলা ভবনের ওপর হেলে পড়েছে বলে প্রতিবেশী একাধিক সূত্রে জানা গেছে।
প্রবাসী জহির হাওলাদারের পুত্র ফাখের হাওলাদার বলেন, ‘রোববার দেখতে পেয়েছি পাশের ভবনটির ওপর থেকে হেলে আমাদের ভবনের ওপর পড়েছে। এতে তাদের ভবনের সেইফটি ট্যাংকের পাইপ ভেঙে গেছে।’ প্রবাসীর শ্বশুর কবির সিকদার বলেন, তাঁরা ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন থেকে প্ল্যান নিয়ে চারতলা ভবনটি করেছেন। প্ল্যান অনুযায়ী ভবনটি করা হয়েছে।’
অপর দিকে পাঁচতলা ভবনের মালিক মোতালেব মিয়া বলেন, ‘সিটি করপোরেশন থেকে তিনি চারতলার প্ল্যান অনুমোদন নিয়েছেন। পুরো পাঁচতলা করা হয়নি। একপাশে একটি ইউনিট পাঁচতলা করা হয়েছে। ভবনটির পশ্চিম দিকে কোনো সমস্যা হয়নি। তবে পূর্ব পাশের অংশটি পাশের ভবনের সঙ্গে রয়েছে।’ তাঁর দাবি তাঁদের ভবন নয়, নতুন ভবনটি হেলে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রনি হোসেন বলেন, ‘মোতালেব মিয়ার ভবনের প্রত্যেকটি তলায় ভাড়াটিয়া রয়েছেন। নতুন ভবনটির কাজ চলছে। ওই ভবনের নিচতলায় শুধু প্রবাসীর পরিবার বাস করছেন। ভবনটি হেলে পড়ায় ঝুঁকি তৈরি হয়েছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্থপতি সাইদুর রহমান জানান, একটি ভবন আরেকটির ওপর হেলে পড়ার খবরটি তাঁরা এরই মধ্যে জেনেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ‘ভূমিকম্পের কারণে বরিশাল নগরীতে তেমন প্রতিক্রিয়া হয়নি। কাজের মান খারাপ হওয়ার কারণে হয়তো ভবন হেলে পড়েছে। ভবন দুটি পরিদর্শন করে প্রকৃত কারণ বলা যাবে।’

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
২৫ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
৪১ মিনিট আগে
সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
১ ঘণ্টা আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
১ ঘণ্টা আগে