
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ করুনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী দিবস উপলক্ষে সভারও আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি মঞ্জুর মাহমুদ হোসেনের সভাপতিত্বে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জয়, বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনুর বেগম, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া কয়েকজনকে হুইল চেয়ার দেওয়া হয়।

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সময় আদালত মামলাটির বিচারপ্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেন।
১ ঘণ্টা আগে
নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মিথিলা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় আহত এক পথচারীকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগে