বরগুনার আমতলীতে পায়রা নদী থেকে বস্তাবন্দী ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যার পর বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। মরদেহে পচন ধরে পোকায় আক্রান্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় স্থানীয়রা পায়রা নদীর তীরে তীব্র পচা গন্ধ পান। পরে তাঁরা নদীর পাড়ে একটি বস্তা দেখতে পান, সেটির মধ্য থেকে মরদেহের একটি হাত বাইরে বেরিয়ে ছিল এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বুধবার রাত সাড়ে ৭টার দিকে ট্রলারে করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে দুর্বৃত্তরা পায়রা নদীতে ফেলে দেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

বরগুনার আমতলীতে ধানের বীজ কিনে বিপাকে পড়েছেন দুই শতাধিক কৃষক। ব্রি-৯৮ জাতের ধান চাষ করে চার মাসেও আশানুরূপ ফলন না পাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ধারদেনা করে চাষাবাদ করা কৃষকদের এখন আউশের পর আমন চাষ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ...
২ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
৭ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিভাগের (২০২৫-২৬) ১৫ তম ব্যাচের র্যাগিংয়ে শিকার কয়েকজন শিক্ষার্থী তাদের আগের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
১৩ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ মিনিট আগে