
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা আমন ধানের বীজতলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা। ঘটনার সঙ্গে জড়িত মাদ্রাসার সভাপতি জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, তালতলীর হরিণখোলা গ্রামে ১৯৮৫ সালে সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। গত জুনে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে পুরো মাঠে খুঁটি পুঁতে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন মোল্লা আমন ধানের বীজতলা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে বাধা দিলেও তিনি তা মানেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, জসিম উদ্দিন মোল্লা মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ কারণে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও সাহস পায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। মাঠ দখল করে বীজতলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।
গত মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাঠজুড়ে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, ‘এক মাসের বেশি সময় ধরে আমরা মাঠে খেলাধুলা করতে পারছি না। শুনেছি, সভাপতি জসিম মোল্লা তাঁর লোকজন দিয়ে বীজতলা তৈরি করেছেন।’
অভিভাবক হানিফ মোল্লা ও হাবিব খলিফা বলেন, ‘যিনি রক্ষক, তিনিই ভক্ষক হয়ে গেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে। কিন্তু সেখানে সভাপতি প্রভাব খাটিয়ে বীজতলা তৈরি করেছেন।’
এ বিষয়ে হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। মাদ্রাসার সভাপতি হওয়ায় আমি কিছুই বলতে পারিনি।’
অভিযোগের বিষয়ে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছেন। ওই চাষি বিপদগ্রস্ত, তাই আমি অনুমতি দিয়েছি।’
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৪৩ মিনিট আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা ছোট যমুনা নদীটি এখন মৃতপ্রায়। বছরের অধিকাংশ সময় নদীতে পানি থাকে না, আর সামান্য পানি থাকলে সেখানে জমে থাকে ময়লা-আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়ী পৌরসভার স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিনের ময়লা নদীর বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।
১ ঘণ্টা আগে