
বান্দরবানের থানচি উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করায় পর্যটনভিত্তিক ইভেন্ট গ্রুপ ‘ট্রেইল অব হেভেন’-এর সব ট্যুর ও সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রেইল অব হেভেন নামের ট্যুরিস্ট ইভেন্ট গ্রুপটি ১০ থেকে ১২ জন পর্যটক নিয়ে তমা তুঙ্গী-পরবর্তী সীমান্তসড়ক দিয়ে বাকলাই অভিমুখে ভ্রমণে যায়। এ সময় পর্যটক দলটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে।

উপজেলা প্রশাসন জানায়, থানচিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। প্রশাসনের জারি করা নির্দেশনা অমান্য করায় ট্রেইল অব হেভেনের থানচি উপজেলায় পরিচালিত সব ট্যুর ও সংশ্লিষ্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পর্যটক ও ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পর্যটন নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে