
বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়মের প্রতিবাদে এবং হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলার ছাত্র-জনতার আয়োজনে শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানের স্বাস্থ্য খাতে চরম দুর্নীতি, অনিয়ম এবং স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, পার্বত্য জেলা পরিষদের দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্য বিভাগের চরম অবনতি হচ্ছে। দ্রুত সময়ে পার্বত্য জেলা পরিষদে নির্বাচন এবং পার্বত্য এলাকার জনগণের জীবনমান উন্নয়নে সরকারের আরও সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচি থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সদর হাসপাতালসহ সব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মানসম্মত ও আধুনিকায়নের দাবি তোলা হয়।

দাবিগুলোর মধ্যে ছিল ডাক্তার ও নার্সদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা; জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনমসহ সব ধরনের ভ্যাকসিন ও ওষুধপত্র মজুত রাখা; দুর্গম এলাকার জন্য প্রয়োজনে নৌ-অ্যাম্বুলেন্স চালু করা; বেসরকারি হাসপাতালগুলোতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে তদারকি বাড়ানো; জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমআরআই মেশিন, সিসিইউ ও আইসিইউ স্থাপনে দ্রুত উদ্যোগ নেওয়া এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে জেলার স্বাস্থ্য বিভাগের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
শৈনাং খুমির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন থোয়াইঅং মার্মা, সারাউ খেয়াং, নেলশন ত্রিপুরা ও মেসাই মার্মা। এ সময় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ চাক স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে