
চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশের সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে। আজ সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হননি এবং জাহাজটি সরাতে উদ্ধার অভিযান চলছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। উদ্ধার অভিযান এখনও চলছে।
বন্দর সূত্র জানায়, এমভি সিএনসি ইউরেনাস বন্দরের জেটিতে ভেড়ার সময় চ্যানেল দিয়ে চলার মধ্যে হঠাৎ স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে এটি ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দেয়। পরে রিটেইনিং ওয়ালে আটকে যায়।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কান্ডারি-৪ ও কান্ডারি-১১ নামে দুটি টাগবোট ঘটনাস্থলে গিয়ে জাহাজটি সরানোর কাজ শুরু করে।
বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধারকাজে অংশ নিয়েছে। সংস্থাগুলো জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে এবং চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।
বন্দর সূত্র আরও জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা কনটেইনারবাহী জাহাজগুলোকে বন্দর চ্যানেল দিয়ে জেটিতে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পাইলটরা। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
স্কুলে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে। স্কুলগুলোতে রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেডের আরডি ইউএইচটি মিল্ক নামে প্যাকেটজাত দুধ সরবরাহ করা হয়েছিল। দুধ খেয়েই শিক্ষার্থীদের পেটে পীড়া ও বমি শুরু
৩ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের প্রেস ব্রিফিং নিয়ে প্রশ্ন তুলে চার দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে শহীদ আব্দুল কাইয়্যুম চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাঁরা পুলিশের প্রেস ব্রিফিংকে...
১৩ মিনিট আগে
সরকার লিটারপ্রতি জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়েছে। এরপরই কোনো ঘোষণা ছাড়াই আজ সোমবার সকাল থেকে ঠাকুরগাঁও থেকে দূরপাল্লার বাসগুলোতে ১০০ থেকে ১৫০ টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবহন কর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
২০ মিনিট আগে