
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের লাইমীপাড়ার কাছে বেইলি ব্রিজের নিচের মাটি সরে গিয়ে রুমা-থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুধু মোটরসাইকেল, সাইকেলের মতো ছোট যান চলছে। আজ সকালে দুর্ঘটনা এড়াতে এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ মে থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া হয় বান্দরবানে। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ায় কাল সোমবার সকাল থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয় রুমা, থানচি ও বান্দরবান সদরের।
আজ বেলা ৩টায় বিদ্যুৎ এসেছে বান্দরবান সদরে। তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি রুমা ও থানচিতে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। এ ছাড়া দীর্ঘ সময় মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেকটা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ।
এদিকে বান্দরবান-রুমা-থানচি সড়কের মিলনছড়ি পুলিশ ক্যাম্প-সংলগ্ন লাইমীপাড়া এলাকার বেইলি ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজের গাইড ওয়াল ভেঙে যাওয়ায় রুমা-থানচিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
থানচি বাস মালিক সমিতির লাইনম্যান সাহাব উদ্দীন জানান, ব্রিজের গাইড ওয়াল ভেঙে গিয়ে এক পাশ দেবে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রুমা-থানচি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
মিলনছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিন্দু চাকমা বলেন, ভারী বৃষ্টির কারণে মিলনছড়ি ক্যাম্প ও লাইমীপাড়ার মাঝামাঝি বেইলি ব্রিজের দক্ষিণ পাশের একাংশ দেবে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৩ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে