
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মিদের বসানো স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতির পায়ের গোড়ালি উড়ে গেছে। আহত হাতিটি এখন নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে আছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মোজাম্মেল হক আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তিনি দেখতে পান, একটি বন্য হাতি সেখানে আটকে পড়েছে। হাতিটির ডান পায়ে গোড়ালির একটি অংশ নেই। মিয়ানমারের ওপারের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তিনি সকালে বিষয়টি শোনামাত্র বন বিভাগকে বিষয়টি জানান। বন্য হাতিটির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবেও জানান তিনি।
স্থানীয় চেরারমাঠের বাসিন্দা আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, হাতিটি মিয়ানমারের না বাংলাদেশের বোঝা যাচ্ছে না। কারণ, বাংলাদেশের অনেক বন্য হাতি মিয়ানমারে খাবারের সন্ধানে যায়। সন্ধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসে। হয়তো গতকাল কিংবা তাঁর আগের দিন সন্ধ্যায় নিজ আবাসস্থল বাংলাদেশে ফিরে আসার সময় মিয়ানমারের বসানো স্থলমাইনে তার পায়ের গোড়ালি উড়ে গেছে। বর্তমানে বাংলাদেশের চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে রয়েছে হাতিটি। এটি কাউকে হামলা করতে পারছে না। দুর্বল হয়ে যাচ্ছে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৫ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪০ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
২ ঘণ্টা আগে