Ajker Patrika

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ২৬
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
বাসচাপায় নিহত পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে লামা-আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন। লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। সাজু চক্রবর্তীর বাড়ি কক্সবাজার জেলায়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ‘আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত